ভিয়েনা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কাজ দূর হয়ে যায় : মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৩৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, খেলাধূলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কাজ দূর হয়ে যায়। বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। প্রত্যেকটি স্কুলে খেলাধূলাকে গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ভোলার লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম স্টেডিয়াম মাঠে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আরও বলেন, ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বিশ্বকাপের কয়েকটি খেলা দেখার আমার সুযোগ হয়েছে। ম্যাক্সিকো, যুক্তরাজ্য ও কোরিয়ার ফুটবল বিশ্বকাপ আমি সরাসরি দেখেছি। লালমোহন থানায় এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন যা সত্যিই মনমুগ্ধকর। ইতোপূর্বে উপজেলায় এত সুন্দর আয়োজন কেহ করতে পারেনি। তিনি উপস্থিত সকলকে খেলা উপভোগ করার জন্য বলেন। খেলোয়ারগণ রেফারীর সিদ্বান্তকে মান্য করতে হবে। তবে খেলা কে কেন্দ্র করে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করা যাবে না। ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান তিনি।

লালমোহন উপজেলার রহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা ভোলা জেলায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এজন্য তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, একদিন বাংলাদেশের মেয়েরাও ফুটবল বিশ্বকাপ অর্জণ করবে।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাব আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিনও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় কালমা ইউনিয়ন বনাম ধলীগৌরনগর ইউনিয়ন অংশগ্রহণ করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কাজ দূর হয়ে যায় : মেজর হাফিজ

আপডেটের সময় ০৩:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫