ভিয়েনা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সাবেক এমপি সামছুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার ও সন্তান সোহেলী নাজমিন তানিয়া, মেহেরাজ আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. শফিউল্লাহ এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদুর বিরুদ্ধে ২০১৪ সালে নির্বাচনের হলফনামায় তার সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। বর্তমানে তার বিরুদ্ধে এক কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যাচ্ছে, সামছুল আলম দুদু এমপি থাকাকালে নিজ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জনে মানি লন্ডারিংয়ের মাধ্যমে তা অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ করা আবশ্যক।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক এমপি সামছুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেটের সময় ১২:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫