ভিয়েনা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

সব ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের সুযোগ দিলো সৌদি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৩২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণলয় এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীরা ওমরাহ পালন করতে পারবেন।। দেশটির প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার (৬ অক্টোবর) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ করা ও হজ-ওমরাহ ব্যবস্থায় সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্মভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের মুসলমানরা যাতে আরও সহজে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, এই পদক্ষেপ সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম

মন্ত্রণালয় জানায়, নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে ভ্রমণকারীরা সরাসরি প্যাকেজ বেছে নিয়ে ইলেকট্রনিকভাবে পারমিট সংগ্রহ করতে পারবেন। প্ল্যাটফর্মটির মাধ্যমে সময় নির্বাচনসহ বিভিন্ন সেবা বুকিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

নিরাপদ ওমরাহ অভিজ্ঞতা

মন্ত্রণালয় আরও জানায়, পবিত্র দুই মসজিদের খাদেম ও ক্রাউন প্রিন্স মুসল্লিদের জন্য একটি নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের ওমরাহ অভিজ্ঞতা সমৃদ্ধ করতে উচ্চমানের সেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সব ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের সুযোগ দিলো সৌদি

আপডেটের সময় ১০:৪১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫