ভিয়েনা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা হবিগঞ্জ রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে বাগানগুলো টাঙ্গাইলে পুলিশের চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ মহড়া

দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে র‍্যাবের ২৮১ টহলদল মোতায়েন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। এরই অংশ হিসেবে সারা দেশে র‍্যাবের ২৮১ টহলদল মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর হতে দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহলদল মোতায়েন রয়েছে।
এ ছাড়াও ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহের নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোনো তথ্য পেলে তা র‌্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলাসংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র‌্যাবের কন্ট্রোল রুম ও প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে র‍্যাবের ২৮১ টহলদল মোতায়েন

আপডেটের সময় ১০:৪৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫