ভিয়েনা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

দেশে সারের কোনো সংকট নেই: কৃষি উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দেশে সারের কোনো সংকট নেই, তাই সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা বলেন, দেশের সার সরবরাহে কোনো ঘাটতি নেই। আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় সার আমদানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সার সরবরাহ ব্যবস্থায় পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না। সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত অর্থবছরে দেশে লক্ষ্যমাত্রার চেয়েও ১৫ লাখ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হয়েছে। দেশে অতিরিক্ত আলু উৎপাদনের কারণে বাজারে দাম কমে গেছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে এরই মধ্যে আলুর দাম হিমাগার গেটে সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কৃষকের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলুও কিনবে সরকার।
ঢাকা/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে সারের কোনো সংকট নেই: কৃষি উপদেষ্টা

আপডেটের সময় ০২:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫