ভিয়েনা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্নস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ফুটপাত দখল করে রাখা বিভিন্ন ধরনের অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ইউএনও জানান, এই উচ্ছেদ অভিযানের আগে মাইকিং করে অবৈধ দখলদারদের নিজ থেকে ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছে। এরপরও যারা ফুটপাত দখল করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। দখলদাররা যতবার ফুটপাত দখল করবে, ততবারই উচ্ছেদ অভিযান চলবে।

পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল-জরিমানাও প্রদান করা হবে। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আপডেটের সময় ০২:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫