ভিয়েনা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনা বিষয়ক বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনার অংশ হিসেবে ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান।

হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাজম আল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধের উপর অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মেতিজান মাখদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগের সভাপতি এনামুল হক বাপ্পা, জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন পারভেজ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম নাফে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু।

বৈঠকে বক্তারা মূল প্রবন্ধের ১২টি অনুচ্ছেদের ৬৭টি দফা নিয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে হেযবুত তওহীদের রাষ্ট্রসংস্কার প্রস্তাবনা বিষয়ক বৈঠক

আপডেটের সময় ১১:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫