ভিয়েনা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৮ সময় দেখুন

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (২২ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রবিবার (২১ সেপ্টেম্বর)
রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। তার সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদে ভাষণ দেবেন, যেখানে তিনি সরকারের দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন।

এ ছাড়াও ২৭ সেপ্টেম্বর অভিবাসীদের এক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও।

এ বছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Better Together: Eighty Years and More for Peace, Development and Human Rights’।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা

আপডেটের সময় ০৮:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫