ভিয়েনা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

টাঙ্গাইলে নারীদের কাবাডি খেলায় মাতলো হাজারো দর্শক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নারীদের কাবাডি প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলাটি দেখতে আশপাশের কয়েক গ্রামের হাজারো দর্শক মাঠে ভীড় করেন।

শুক্রবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় টাঙ্গাইল কাবাডি কল্যাণ সংস্থা ও মেঘলা কাবাডি কল্যাণ এক্সপ্রেস। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরপুর খেলায় শেষ পর্যন্ত টাঙ্গাইল কাবাডি কল্যাণ সংস্থা জয়লাভ করে।

দর্শনার্থীরা জানান, এই ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন নিয়মিত হলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস কমে যাবে এবং তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনে আগ্রহী হবে।

খেলোয়াড় নারীরাও জানান, গ্রামীণ পরিবেশে এমন আয়োজন তাদের জন্য প্রেরণার। দেশের বিভিন্ন প্রান্তে হাডুডু ও কাবাডি খেলায় অংশ নিলেও স্থানীয়ভাবে এমন আয়োজন করলে উৎসাহ আরও বাড়বে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন,“সদর উপজেলার ১২টি ইউনিয়নে আমরা ফুটবল, হাডুডু ও কাবাডিসহ বিভিন্ন খেলার আয়োজন করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রৌফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি:টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপি সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা যুবদল সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু,সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা ছাত্রদল সদস্য সচিব এম.এ বাতেন প্রমুখ । এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনা করেন কাতুলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হুসাইন মোহাম্মদ এরশাদ।
সাধারন দর্শক ও স্থানীয়দের চাওয়া, নিয়মিত এমন আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরে আসবে, তরুণ প্রজন্ম সুস্থ সংস্কৃতির দিকে ঝুঁকবে এবং গ্রামীণ ঐক্য আরও জোরদার হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে নারীদের কাবাডি খেলায় মাতলো হাজারো দর্শক

আপডেটের সময় ০২:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫