ভিয়েনা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর হবিগঞ্জে বন বিভাগের গাছ চুরির মামলায় সানু কারাগারে আগামীকাল শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলিবর্ষণ ইরান আক্রমণে যুক্তরাষ্ট্র–ইসরাইলের কোনো বাস্তবসম্মত লক্ষ্য নেই – আরাগচি চরফ্যাশনে ২৮৮টি পরিবার পেয়েছে ফ্যামিলি কার্ড জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‍্যালি ঐক্যমতের সরকার গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা

দুর্গাপূজা ঘিরে পরাজিত শক্তি ষড়যন্ত্র করলে বিএনপি রুখে দিবে: দুলু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দুর্গাপূজা ঘিরে পরাজিত শক্তি ষড়যন্ত্র করলে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে শহরের হিন্দু সম্প্রদায়ের ন্যাতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমরা দেখে আসছি যখনই হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসে, তখনই একটা ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি করে একটি মহল। যখন আওয়ামী লীগ থাকে না তখন এইটা করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাইকে ভয় দেখায় জঙ্গি হামলা হবে। আসলে বাংলাদেশে তো জঙ্গি নেই। এসব কথা বলে তারা মানুষের ভেতর আতঙ্কের সৃষ্টি করে।
হিন্দু সম্প্রদায়ের ন্যাতাদের আশ্বস্ত করে দুলু বলেন, ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখতে আমরা বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করবে বিএনপি। নাটোরেও বিএনপি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে।
দুলু বলেন, আওয়ামী লীগের শাসনামলে নাটোরের বিভিন্ন জুয়েলার্সের দোকানে ডাকাতি হয়েছে। হিন্দু মেয়েদেরকে অপহরণ করা হয়েছে। দিনে, দুপুরে সন্ধ্যায় এই অপকর্মগুলো হয়েছে। কিন্তু বিএনপি তো ১৫ বছর ক্ষমতায় ছিল, কোনদিন কি এই ধরনের অপকর্ম নাটোরে হয়নি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্গাপূজা ঘিরে পরাজিত শক্তি ষড়যন্ত্র করলে বিএনপি রুখে দিবে: দুলু

আপডেটের সময় ১২:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫