ভিয়েনা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও খাল-বিল রক্ষায় মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা, খাল-বিল ও জলাধার দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিরালা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বিশেষভাবে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল, ভাসানী হল সংস্কার, ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষার দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক হামিদুল হক মোহন, কবি ও সাংবাদিক এডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নাগরিক অধিকার সুরক্ষার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য, সদস্য ফরহাদ হোসেন, পরিবেশবিদ ফজলে সানি প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল শহরসহ আশপাশের এলাকাগুলোতে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ধ্বংস ও জলাধার দখল প্রতিনিয়ত বেড়ে চলছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও খাল-বিল রক্ষায় মানববন্ধন

আপডেটের সময় ১২:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫