ভিয়েনা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ বিএনপি ক্ষমতায় এলে আলেম ওলামাসহ প্রত্যেকে নিরাপদ থাকবে – নয়ন প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে নির্বাচনে ১৬টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জনগণ একাট্টা হয়েছে : শফিকুর রহমান ডেনমার্কের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন ভয়াবহ আর্থিক সংকটে জাতিসংঘ- মহাসচিব আন্তোনিও গুতেরেস নেতাকর্মীদের হ্যাঁ ভোট দিতে বললেন তারেক রহমান

যাচাই-বাছাই করে জাতীয় পার্টির বিষয়ে পদক্ষেপ: অ্যাটর্নি জেনারেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৪৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে, সেটির আইনি দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।

এসময় মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরের ওপর হামলা ন্যাক্কারজনক। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এবারও তারা পুরোনো ইতিহাস উন্মোচন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। জাতীয় পার্টি জুলাই আন্দোলনে আওয়ামী লীগকে সহযোগিতা করে। তাদের পুরোনো ইতিহাস তারা উন্মোচন করেছে। সুতরাং নুরের ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যাচাই-বাছাই করে জাতীয় পার্টির বিষয়ে পদক্ষেপ: অ্যাটর্নি জেনারেল

আপডেটের সময় ০১:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫