ভিয়েনা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু

দাপুটে জয় দিয়েই মৌসুম শুরু বার্সেলোনার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১২৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দাপুটে জয় দিয়েই মৌসুম শুরু বার্সেলোনার। মায়ার্কোর মাঠে তাদেরকেই ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। প্রতাশিত জয় দিয়েই লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই মায়ার্কোর ওপর ছড়ি ঘোরাতে থাকে কাতালানরা। যার ফল পেয়ে যায় ম্যাচের ৭ মিনিটেই। রাফিনিয়ার গোলে লিডে যায় বার্সা।

ম্যাচের ২১তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ভেদাত মুরিচি। পরের মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। স্বাগতিক খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে না পারায় ডি-বক্সের বাইরে পেয়ে যান তরেস।

ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৩৩ ও ৩৯ মিনিটে মোর্লানেস ও মুরিচির লাল কার্ডে বড় ধাক্কা খায় মায়োর্কা। এরপর রক্ষণে অনেক বেশি মনোযোগী হয়ে পড়ে দলটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে থেকে মায়োর্কার রক্ষণে প্রবল চাপ তৈরি করে বার্সেলোনা। একের পর এক আক্রমণে কোনঠাসা মায়ার্কো। শেষ পর্যন্ত ম্যাচের শেষ দিকে ইয়ামালের গোলে জয় নিয়ে মাঠ ছারে কাতালানরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দাপুটে জয় দিয়েই মৌসুম শুরু বার্সেলোনার

আপডেটের সময় ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫