ভিয়েনা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

আজ খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৮৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের আজকের এই দিনে তিনি দিনাজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান বেগম জিয়া। তিনিই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর এরপর তার মাধ্যমেই বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়।
বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তবে জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। দলের সব নেতাকর্মীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন

আপডেটের সময় ০৭:২১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫