ভিয়েনা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৮৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কেফায়তে নগর সরকারি প্রাথমিক বিদ্যালযরে প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অভিভাবকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার বিকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালযরে সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন, অভিভাবক সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক নখান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদারসহ আরো অনেকে। বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক গুলশান আরা নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ে পিছিয়ে কিছু শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠানে না রেখে পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেন।

এছাড়া বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়েও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন এবং দাবি না মানা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।

বাধন রায়/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ০২:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫