ভিয়েনা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৪২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের প্রদত্ত সকল বিদ্যমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

ভুটান ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশের সরকার কর্তৃক ভুটানকে বিশেষ করে চিকিৎসাশিক্ষা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে ভুটানের সম্পৃক্ততা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।

মানবিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, উভয় দেশের তরুণ প্রজন্মের একে অপরের দেশ সফরের মাধ্যমে সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করা এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করা উচিত। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ সার্কের চেতনা বজায় রাখতে এবং এগিয়ে নিতে চায়। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান, তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেটের সময় ০১:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫