ভিয়েনা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

সুস্থ রাজনীতির জন্য সংস্কারের কোন বিকল্প নাই : মাওলানা রফিকুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৪৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকেরই পরিকল্পনা আওয়ামী স্টাইলে নির্বাচন করা। আওয়ামী স্টাইলে নির্বাচন হলে জুলাই যুদ্ধে মানুষের জীবন দেয়ার প্রয়োজন ছিল না। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে আগামী দিনে একটি সুস্থ রাজনীতি উপহার দেয়ার জন্য। আর সুস্থ রাজনীতির জন্য প্রয়োজনীয় সংস্কারের কোন বিকল্প নাই।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতের এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই দেশটা কারো বাবার দেশ নয়। এই দেশটা কারো পারিবারিক সম্পত্তি নয়। এই দেশ ১৮ কোটি মানুষের সম্পদ। এই দেশ কিভাবে পরিচালিত হবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। জনগণ যাদের ভোট দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। বাংলাদেশের মানুষ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না, বাংলাদেশের মানুষকে আমরা প্রজা বানাবো না, আমরা হব দেশের মানুষের সেবক। বাংলাদেশের মানুষের খেদমত করাই হবে আমাদের উদ্দেশ্য।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আমাদের যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বসবো না, ইসলামকে বসাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের অঙ্গীকার। আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত. চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই।
টাঙ্গাইল জেলা জামায়াত আয়োজিত প্রীতি সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জামালপুর জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, নাটোরের জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ড. মীর নূরুল ইসলাম এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় বিদেশ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শুরা সদস্য ড. আহসান হাবীব ইমরোজ। সঞ্চালনায় ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ ময়েজ উদ্দিন, প্রফেসর ডা: রুহুল আমিন, জেলা জামায়াতের নায়েব আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক,  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, আব্দুল্লাহ আল নোমান, মুজাহিদুল ইসলাম, এডভোকেট শাফিউল আলম, শিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক প্রমুখ।

Tag :
জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুস্থ রাজনীতির জন্য সংস্কারের কোন বিকল্প নাই : মাওলানা রফিকুল

আপডেটের সময় ০২:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫