ভিয়েনা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩৭ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
পরিবেশ দূষণ বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিবেশের জন্য ক্ষতিকারক প্লাস্টিক ব্যবহার বন্ধের দাবিতে রোববার (১ জুন) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে সনাক ও টিআইবি।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে পরিবেশবিদ, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন, সনাক ও টিআইবির ঝিনাইদহের সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সনাক সদস্য নাসরিন ইসলাম, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, উই এর পরিচালক শরিফা খাতুন। কর্মসূচিতে ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য মাহজারুল ইসলাম।
পরিচালনা করেন, সনাকের এরিয়া কো-অর্ডিনেটর হুমায়ন কবির।
এসময় বক্তারা প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বাড়ানো, বিকল্প পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ও দূষণের কারণে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। তাই এখনই সময় পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে মানববন্ধন

আপডেটের সময় ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫