ভিয়েনা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

টাঙ্গাইলে আ’লীগ দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৪৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ত্যাগী ও কারাবন্দি নেতাকর্মীদের উপেক্ষা করে ‘আওয়ামী লীগের দোসরদের’ দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং কুশপুত্তলিকা দাহ করেছে দলটির একাংশের ক্ষুব্ধ নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাসাইল উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানকে ‘যে কোনো মূল্যে বাসাইলে প্রতিহত’ করার ঘোষণা দেন। এরপর তার কুশপুত্তলিকা দাহ করেন তারা।
কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে সেই কারনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
পুলিশ ও সেনাবাহিনীর বাধাঁদিলে উপজেলা সদরে রাস্তাই প্রতিবাদ সমাবেশে ও কুশপুত্তলিকা দাহ করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১১ মে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে গঠিত বিএনপির কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও কারাবন্দি নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের অভিযোগ, এই পকেট কমিটি গঠনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান।
বক্তারা আরও বলেন, এই ‘একপেশে ও স্বজনপ্রীতিমূলক’ কমিটি বাতিল না করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, বাসাইল থানা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন এবং যুগ্ম সম্পাদক আরুল ইসলাম প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে আ’লীগ দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ

আপডেটের সময় ১১:১৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫