ভিয়েনা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

বাংলাদেশি ৩৭,৪৩০ হজ যাত্রী সৌদি পৌঁছেছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শনিবার (১০ মে) সৌদি আরবে যাত্রা করেছেন ১ হাজার ২৪২ জন হজযাত্রী। এর মধ্যে ৮৩৭ জন যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ৪০৫ জন সৌদি এয়ারলাইন্সের বিমানে যাত্রা করছেন।

হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত ৩৭ হাজার ৪৩০ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে বাসস’কে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ন সচিব) মো. লোকমান হোসেন।

এরআগে, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, এই পর্যন্ত ৯৩টি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে। আরো ১৩৯টি ফ্লাইটে করে ৪৯ হাজার ৬৭০ জন যাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

এই বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ৬২ জন এবং বেসরকারিভাবে যাচ্ছেন ৮১ হাজার ১২১ জন যাত্রী।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশি ৩৭,৪৩০ হজ যাত্রী সৌদি পৌঁছেছেন

আপডেটের সময় ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫