ভিয়েনা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় নিহত ৩ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

আজ কালবৈশাখী ঝড় হতে পারে যেসব এলাকায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৬৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আজ (শনিবার) সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসে এসব তথ্য জানান।

তিনি বলেন, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

এছাড়াও শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

শনিবার সারাদিনই দেশের বেশিরভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।গতকাল শুক্রবারের মতো। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর ওপরে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিপাতের আশঙ্কা অপেক্ষাকৃত বেশি।

কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রমের সময় বজ্রপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলা-ফেরা কিংবা কোন কৃষিকাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এরপর থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। গরম বাড়বে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ কালবৈশাখী ঝড় হতে পারে যেসব এলাকায়

আপডেটের সময় ০৮:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫