ভিয়েনা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মোজতবা খামেনি জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮, বেশি মৃত্যু ঢাকায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ চলতি বছরের প্রথম মাসেই (জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে ৬২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬০৮ জন। এ ছাড়া এসব দুর্ঘটনায় ১ হাজার ১০০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮ জনের মধ্যে ৭২ জন নারী ও ৮৪ জন শিশু রয়েছে। ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২৬৪ জন। এ মাসে চারটি নৌ-দুর্ঘটনায় ছয় জন নিহত, দুই জন আহত হয়েছেন। ২২টি রেল ও ট্রাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং সাত জন আহত হন।
রোড সেফটির তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ১৭২টি দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। একক জেলা হিসেবে ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। এ জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি।

দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, ভোরে ৭ দশমিক ৮ শতাংশ, সকালে ৩১ দশমিক ৭ শতাংশ, দুপুরে ১৭ দশমিক ২৩ শতাংশ, বিকালে ১৫ দশমিক ৪৫ শতাংশ, সন্ধ্যায় ৯ দশমিক ৯৮ শতাংশ এবং রাতে ১৯ দশমিক ১৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮, বেশি মৃত্যু ঢাকায়

আপডেটের সময় ০৮:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫