ভিয়েনা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মোজতবা খামেনি জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ও ফিরতি রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত থাকবে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বাংলাদেশের খবরকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিমানের এই রুটের এয়ারক্রাফটটি ব্যবহার করা হবে। এয়ারক্রাফট স্বল্পতার কারণে এ সিদ্ধান্ত হয়েছে। হজ ফ্লাইট শেষে ১১ জুলাই থেকে এই রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।

বোসরা ইসলাম জানান, যারা ইতোমধ্যে ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট কেটেছেন তারা টাকা ফেরত নিতে পারবেন। চাইলে সিট খালি থাকা সাপেক্ষে ফ্লাইটের তারিখও পরিবর্তন করে নিতে পারবেন।

বিমান জানিয়েছে, যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা-সিলেট-ম্যানচেস্টারের পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন। একইভাবে ফিরতি রুটের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

ফ্লাইট সাময়িক স্থগিত থাকলেও এই রুটের টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে কিনতে পাওয়া যাবে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক বন্ধ

আপডেটের সময় ১২:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫