ভিয়েনা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মোজতবা খামেনি জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

তিতুমীরের শিক্ষার্থীদের মহাখালী সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৮ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কলেজ গেটের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এদিকে, সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

শিক্ষার্থীরা মহাখালী আমতলী মোড়ে মিছিল নিয়ে যান এবং সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তবে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে দেখা যায়নি।

এর আগে রবিবার রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা দেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেখানে তারা বলেন, বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অবরোধ করা হবে। রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে রেলপথ, আমতলী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মহাখালী-গুলশান এবং গুলশান লিংক রোডে সর্বাত্মক অবরোধ করা হবে।

এছাড়া কলেজে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি করা হবে। কাউকে কলেজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, বের হতেও দেওয়া হবে না। ক্লাস, অফিস সব বন্ধ থাকবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তিতুমীরের শিক্ষার্থীদের মহাখালী সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেটের সময় ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫