ভিয়েনা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

শপথের আগে ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৮১ সময় দেখুন

ইবিটাইমস: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৯ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন। তবে ট্রাম্পের অভিষেকের আগে হাজার হাজার মানুষ ওয়াশিংটনে বিক্ষোভের জন্য জড়ো হচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ওয়াশিংটন ডিসিতেই নয়, পুরো দেশজুড়েই এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

বিবিসি বলছে, ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভ পদযাত্রা গতকাল শনিবার থেকেই শুরু হয়েছে।

জানা গেছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই নারী। এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে দ্য পিপলস মার্চ, যা আগে উইমেন’স মার্চ হিসেবে পরিচিত ছিল।

বিক্ষোভ আয়োজকদের হিসেব মতে, এই পদযাত্রায় ৫০ হাজার পর্যন্ত মানুষ যোগ দিতে পারে। তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা ২৫ হাজার হতে পারে।

এদিকে ট্রাম্প শনিবার (১৮ জানুয়ারি) থেকে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। শপথ গ্রহণ উপলক্ষ্যে ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে আতশবাজিসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসি’র লিংকন মেমোরিয়ালের দিকে পদযাত্রা শুরু হয়ে গেছে। তিনটি স্থান থেকে পদযাত্রা করে মানুষ সেখানে জড়ো হচ্ছে। এতে ধীরে ধীরে বাড়ছে মানুষের সংখ্যা।

এ প্রসঙ্গে আয়োজকরা বলছেন, সবাই মিলে ‘ট্রাম্পইজম’ (ট্রাম্পের ভাবাদর্শ) মোকাবেলা করাটাই আজকের বিক্ষোভের মূল বিষয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শপথের আগে ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আপডেটের সময় ১১:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫