ভিয়েনা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

দল নিষিদ্ধ নয়, হত্যা-গুমের সাথে জড়িতদের বিচারে অগ্রাধিকার অন্তর্বর্তী সরকারের: প্রেস সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৪২ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: কোনো দল নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘হত্যা ও গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনাকে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।’ রোববার (১৯ জানুয়ারি)  রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) কৃষি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দল নিষিদ্ধ করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। রাজনৈতিক দলগুলোকেই এসব বিষয়ে সমাধান করতে হবে। তবে, আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে।’

শফিকুল আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে গুম করা হয়েছে। প্রায় ২ হাজার যুবক খুনের শিকার হয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ওপর।

ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দল নিষিদ্ধ নয়, হত্যা-গুমের সাথে জড়িতদের বিচারে অগ্রাধিকার অন্তর্বর্তী সরকারের: প্রেস সচিব

আপডেটের সময় ১২:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫