ভিয়েনা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১৭৮ সময় দেখুন

ইবিটাইমস: মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রী’সহ মাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

হাসপাতালের প্রবেশপথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি তিনি।

তারেক রহমান বলেন, ‘মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক- দেশবাসীর কাছে একটাই‌ বলবো, উনি দেশনেত্রী। সন্তান হিসেবে দেশবাসীকে বলবো ওনার জন্য দোয়া করার জন্য।’

এদিকে,বেগম জিয়ার পরবর্তি চিকিৎসার মেডিকেল বোর্ড বসানো জবে। বোর্ডে তারেক রহমান ও জোবাইদা রহমানের পাশাপাশি যুক্ত থাকার কথা রয়েছে লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকদের। যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ১৭ জানুয়ারির মধ্যে বিএনপি চেয়ারপারসনের সব রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছিলেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজ্যের দ‍্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

আপডেটের সময় ০৮:৪৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫