ভিয়েনা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে- মেজর অব. হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ৪৬ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। দেশে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে তাদের চিকিৎসা পর্যন্ত ঠিকমতো করতে পারছে না। দৃব্যমূল্য জনগনের নাগালের বাইরে চলে গেছে, অপরাধ বেড়েছে। গত পাঁচ মাসে কোনো উন্নতি দেখছি না।

বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫নং ওয়ার্ডের নিজবাসভবনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশের সর্বনাশ হয়ে যাচ্ছে, বিশেষ করে ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে ভারতের সাহায্য নিয়ে নানা ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় রয়েছেন। এই তৎপরতা থেকে মুক্ত হতে হলে  জুলাই আগস্টের গণচেনতাকে ধরে রাখতে হবে এবং দ্রুত নির্বাচন দিতে হবে।  কিছুকিছু বুদ্বিজীবি সংস্কারের নাম নিয়ে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেয়ার কোনো অধিকার নেই। সংস্কার করবে জাতীয় সংসদ। জনপ্রতিনিধিরা সংবিধান প্রনয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। আমরা চাই এই বছরের জুনের মধ্যে নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠ নির্বাচনে তারা সঠিকভাবে তাদের জনরায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্যে, জনগণের ভোটাধিকারের জন্যে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, হোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমূখ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে- মেজর অব. হাফিজ

আপডেটের সময় ০৩:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫