ভিয়েনা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক বৃহস্পতিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস: জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫জানুয়রি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হবে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, জামায়াতের সঙ্গে এবং বিভিন্ন নারী সংগঠন, শিক্ষক সংগঠন, শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে কথা বলেছি। আমরা জানতে পেরেছি তারা সবাই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত আছেন যে, ঘোষণাপত্র দিতে হবে। কিন্তু কবে ঘোষণা হবে বা এর ভেতরে কী কনটেন্ট থাকবে, সে বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি।’

তিনি বলেন, ‘এটা নিয়ে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে। বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষকে আমরা বৈঠকের কথা বলেছি। তাদের কাছ থেকে মন্তব্য পেয়েছি যে কীভাবে এটা করা সম্ভব।’

মাহফুজ আলম বলেন, ‘আশা করি বৃহস্পতিবার বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং কীভাবে সরকার এতে ভূমিকা রাখবে তা সেদিনই জানানো হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সবার মতামত ও ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র জারি করা হবে।’

ইবিটাইমস/ঢাকা/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক বৃহস্পতিবার

আপডেটের সময় ০৮:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫