ভিয়েনা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগুনে মৃত্যু বেড়ে ১৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৭৭ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার দপ্তর

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (১১ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকালে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ইটন দাবানলে ১১ জন এবং প্যালিসেডস দাবানলে ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারের কার্যালয় দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বাতাস আবারও তীব্র হওয়ার সম্ভাবনা থাকায় শঙ্কিত উপদ্রুত ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। উদ্ভূত পরিস্থিতিতে যেসব অধিবাসী উপদ্রুত এলাকা ছেড়ে গেছেন, তাদের এখনই না ফেরার অনুরোধ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান ম্যাকডনেল।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার গ্যাসলাইন ও ধ্বংসস্তূপ পরিষ্কার না হওয়ায় এখনো অনেক জায়গায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল ও তদন্তকারীরা।

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ এই দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়েও নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর চেষ্টার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে।

পানির ঘাটতির কারণে অগ্নিনির্বাপণ চেষ্টা ব্যাহত হয়। অগ্নিনির্বাপণকর্মীরা আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও কয়েক দিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্যালিসেইডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। উপদ্রুত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আগুনে মৃত্যু বেড়ে ১৬

আপডেটের সময় ০৩:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫