ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৫৫ সময় দেখুন

ইবিটাইমস: জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, শৃঙ্খলা ও নিয়োগের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটির পরামর্শ নিতে হবে। বৃহস্পতিবার (৯জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তিন কমিটি গঠনের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।  সব কমিটিতেই তিন ছাত্র উপদেষ্টা রয়েছেন। এখন থেকে তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির আগে এসব কমিটির পরামর্শ নিতে হবে। এতদিন স্ব স্ব মন্ত্রণালয় কর্মকর্তাদের বদলি ও নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারত।  সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মকর্তাদের তদবির ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

৬ সদস্যের জনপ্রশাসন কমিটি

প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে ছয় সদস্যের ‘জনপ্রশাসনবিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব। কমিটির সদস্যসচিব তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে।

৭ সদস্যের আইনশৃঙ্খলা কমিটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে সাত সদস্যের আইনশৃঙ্খলাবিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শক। কমিটির সদস্যসচিব নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তদূর্ধ্ব স্তরে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে। এ কমিটি সংশ্লিষ্ট স্তরের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এ কমিটি সংশ্লিষ্ট স্তরের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে।

৫ সদস্যের পররাষ্ট্রবিষয়ক কমিটি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও তদূর্ধ্ব পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত পরামর্শ দিতে পররাষ্ট্রবিষয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান ও পররাষ্ট্রসচিব। কমিটিতে সদস্যসচিব থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়- এ কমিটি মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও তদূর্ধ্ব পদে কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি

আপডেটের সময় ০৬:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫