ভিয়েনা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

৭ বছর পর মায়ের ছোয়া পেলেন তারেক রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৪৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মা বেগম খালেদা জিয়াকে দেখেই জড়িয়ে ধরলেন তারেক রহমান। এসময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে রয়েছেন। রয়েছেন দলটির নেতাকর্মীরাও। বিএনপি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ওই সময় তার গাড়িবহরের পাশে ছিল দলীয় নেতাকর্মীদের ভিড়। তাকে বিদায় জানানোর জন্য পথে পথে নেতাকর্মীদের ঢল নেমেছিল।

সবশেষ তিনি লন্ডন যান ২০১৭ সালের জুলাই মাসে। দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা হবে তারেক রহমান ও তার পরিবারের। খালেদা জিয়ার এই সফরে সাত চিকিৎসকসহ লন্ডন গিয়েছেন ১৫ জন।

নানা শারীরিক জটিলতা, জীবনমৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে অবশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে পা রাখলেন। দেশে ফেরার পথে ওমরাহ পালন করতে পারেন বেগম জিয়া। তিনি পুরোপুরি সুস্থ হয়ে গণতন্ত্রের লড়াই করতে আবার দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৭ বছর পর মায়ের ছোয়া পেলেন তারেক রহমান

আপডেটের সময় ০১:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫