ভিয়েনা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

কলকাতার বিমানবন্দরে আটকা পড়েছেন মালয়েশিয়া ফেরত ২২০ বাংলাদেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৪৯ সময় দেখুন

ইবিটাইমস: ভারতের কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ জন বাংলাদেশি। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন।

গত রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা ফেরার পথে মালিন্দো এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি উড়োজাহাজ ঘন-কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। ফ্লাইটটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হয়ে গেলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া কলকাতা থেকে তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা এখনো ট্রানজিট পয়েন্টেই আছেন। তাদেরকে পানিসহ জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে।

যাত্রীরা জানান, তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ রয়েছেন। উড়োজাহাজ সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদরদপ্তরেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কলকাতার বিমানবন্দরে আটকা পড়েছেন মালয়েশিয়া ফেরত ২২০ বাংলাদেশি

আপডেটের সময় ০৫:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫