ভিয়েনা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

নির্বাচন দেরি হলে সমস্যা বাড়বে: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ৪১ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন যত দেরি হবে, সমস্যার পরিমাণ আরও বাড়বে।’

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করেছে, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে এবং প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ‘ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা প্রস্তাবনা বিএনপি আগেই বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে উপস্থাপন করেছে।’

ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার মূল পথ নির্বাচন। বিএনপি প্রয়োজনীয় সংস্কারের পরই সুষ্ঠু নির্বাচন চায়।’

সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘যদি সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতো, তাহলে এই প্রক্রিয়া আরও কার্যকর হতো।’

স্বাধীনতার চেতনা মনে রাখার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘একাত্তরের ইতিহাস কখনো ভুলে গেলে চলবে না। স্বাধীনতার সেই সংগ্রামের চেতনাই আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রেরণা হতে হবে।’

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার, এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন দেরি হলে সমস্যা বাড়বে: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪