ভিয়েনা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

কাজাকিস্তানে ১০০ যাত্রী নিয়ে আছড়ে পড়ল বিমান, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৫৮ সময় দেখুন

কাজাকিস্তানের আকটাউ বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (২৫ ডিসেম্বর) আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান সকালে কাজাকিস্তানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে বিমানের রুট পরিবর্তন করা হয়। মাঝ আকাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। অপর একটি সূত্রে খবর, পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় বিমানটি।

কাজাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানে ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু মেম্বার ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নামতে শুরু করে এবং নিমেষের মধ্যে তা আকটাউ বিমানবন্দরের কাছে একটি খোলা মাঠে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে।

জানা গিয়েছে, বিমানটি জরুরি অবতরণের জন্য অনুরোধ করছিল। কিন্তু অনুমতি না মেলায় মাঝ আকাশেই চক্কর খাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বিমানটি। আজারবাইজান এয়ারলাইন্সের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি জরুরি অবতরণ করার সময়ই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু করেছে কাজাকিস্তানের উদ্ধারকারী দল। কেহ জীবিত আছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাজাকিস্তানে ১০০ যাত্রী নিয়ে আছড়ে পড়ল বিমান, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ!

আপডেটের সময় ১২:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪