ভিয়েনা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রায় এক দশক পর দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’ আবার প্রকাশিত হয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৪৩ সময় দেখুন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল এই পত্রিকাটি, প্রকাশিত হওয়ার পর সকাল ৯ টার মধ্যেই ঢাকা সহ সমগ্র দেশে পত্রিকাটির সমস্ত কপি বিক্রয় হয়ে যায়

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২২ ডিসেম্বর) পত্রিকাটির প্রথম সংখ্যা হাতে পেয়েছেন পাঠকরা। সাপ্লিমেন্টসহ ৪৮ পৃষ্ঠার এই কাগজ ভোর থেকে পাঠকের হাতে পৌঁছাতে শুরু করে। তবে সকাল ৯টার মধ্যেই সমস্ত কপি বিক্রয় শেষ হয়ে যায়।

উল্লেখ্য যে,বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে বাজারে আসে ‘আমার দেশ’। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি ২০১৩ সালে বন্ধ হয়ে যায়। এর আগে, ২০১০ সালের জুনেও ১০ দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনার সরকার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় দেড় মাস পর সাড়ে পাঁচ বছরের তুরস্কের নির্বাসিত জীবন কাটিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফেরেন। তার নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে এখন আবার ‘আমার দেশ’ পত্রিকা বেরুচ্ছে।

পত্রিকাটির উদ্বোধন উপলক্ষে সকালে আমার দেশ পত্রিকাটির অফিস পরিদর্শন করেন দেশের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ড.আসিফ নজরুল ও
উপদেষ্টা আদিলুর রহমান। ড.আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকার দেশের গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছে। তিনি আরও বলেন,আমি উপদেষ্টা হিসাবে নয়, বরং মজলুম আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এর একজন ছোট ভাই হিসাবে এসেছি। তিনি সত্য সংবাদ পরিবেশন করায় আমার দেশ ও সম্পাদকের ওপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিপীড়ন ও নির্যাতনের তীব্র নিন্দা করেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, “শূন্য থেকে শুরু করে দুই মাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। পুনঃপ্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। পত্রিকাটি সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে।

উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিলে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে ‘আমার দেশ’র প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দীর্ঘ প্রায় এক দশক পর দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’ আবার প্রকাশিত হয়েছে

আপডেটের সময় ০২:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪