ভিয়েনা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ-ভারত আস্থা ও বোঝাপড়া দরকার: বিদায়ী জাপানী রাস্ট্রদূত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৫৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে এ মত ব্যক্ত ক‌রেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ-ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার। এটি এই অঞ্চলের স্বা‌র্থে দরকার। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র স‌চিব পর্যা‌য়ে বৈঠক হ‌য়ে‌ছে। এটি ভা‌লো উদ্যোগ।

বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস ও ইন্সটিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স (আইডিই-জেট্রো)। এতে প্রধান অতিথি ছি‌লেন অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, বঙ্গোপসাগর এই অঞ্চলের সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এটা যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় আমরা সেই চেষ্টা করছি। ত‌বে আমরা এটাকে কেন্দ্র ক‌রে যেন কোনো দ্বন্দ্ব সংঘাত না হয় সেটাই চাওয়া। উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূ-কৌশলগত কারণে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজর পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু।

তৌ‌হিদ হো‌সেন রো‌হিঙ্গা প্রস‌ঙ্গে ব‌লেন, সাত বছরের বেশি সময় রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গাদের অধিকারসহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এ জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনের সহযোগিতা চাই।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফএম গাওসুল আজম সরকার ও মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ-ভারত আস্থা ও বোঝাপড়া দরকার: বিদায়ী জাপানী রাস্ট্রদূত

আপডেটের সময় ০২:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪