ভিয়েনা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজাকে ফিফার অনুমতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৫০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পক্ষে খেলার অনুমতি পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হামজার ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। এ ছাড়া একটি ভিডিও বার্তা দিয়েছেন হামজাও।

বাফুফের পেজে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা বলেছেন, ‘আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি দ্রুতই দেখা হবে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হামজার সঙ্গে যোগাযোগ চলছিল অনেক দিন ধরেই। বাফুফের আবেদনটা অবশ্য ঝুলে ছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে।

এর আগে গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেই পাসপোর্ট হাতে পান। এর পরপরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র মেলে তার।

বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজাকে ফিফার অনুমতি

আপডেটের সময় ০৭:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪