ভিয়েনা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ। ব্যাংকের ভেতরে থাকা ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ‘ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।’

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-জনতা

আপডেটের সময় ০৭:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪