ভিয়েনা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৫৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মিশর যাচ্ছেন। কায়রোর উদ্দেশে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতেই ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে।’

‘তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা: আগামীর অর্থনীতি গঠন’ এই প্রতিপাদ্য সামনে রেখে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে আজাদ বলেন, বাংলাদেশ ছাড়াও তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকার প্রধানরা ডি-৮ সম্মেলনে যোগ দেবেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তরুণদের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং এ জন্য তিনি বৈশ্বিক এই ফোরামে তরুণ উন্নয়ন বিষয়ে কাজ করার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, সম্মেলনের প্রতিপাদ্যের বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্যের অঙ্গীকারকে প্রতিফলিত করে, যা তরুণদের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে চায়।

ডেভেলপিং-৮ বা ডি-৮ নামে পরিচিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা উৎসাহিত করে।

এই রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো মুসলিম-প্রধান দেশসমূহ। এসব দেশ আনুমানিক বিশ্ব জনসংখ্যার প্রায় ১৪ শতাংশের প্রতিনিধিত্ব করে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেটের সময় ০৭:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪