ভিয়েনা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশদের পদযাত্রা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৫৫ সময় দেখুন

ইবিটাইমস ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগের পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত পদযাত্রা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দেন পুলিশের সাবেক কর্মকর্তারা। পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছায়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী।

পদযাত্রার শুরুতে আকবর আলী বলেন, ‘ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা।’

এসময় সাবেক পুলিশ সদস্যরা দাবি করেন, ভারতের মিডিয়াগুলো উসকানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ফ্যাসিস্ট সরকার প্রধান ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে তাদের কুপরামর্শ দিচ্ছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশদের পদযাত্রা

আপডেটের সময় ০২:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪