ভিয়েনা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

টাঙ্গাইলে বিএনপি-কৃষক শ্রমিক জনতা লীগের সংঘর্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৪৬ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ প্রতিহত করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে ছাত্রদলের এক কর্মী আহত হয়েছেন।

জানা যায়, গত শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় দলটির সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে তুলনা করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেন। এই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সোমবার বেলা ১১টার দিকে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপির অশালীন বক্তব্যের প্রতিবাদে পৌর শহরের তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ওই চত্বরটি দখলে নেয়। বেলা ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে নাঈম শিকদার নামের এক ছাত্রদলকর্মী আহত হয়। বিএনপি ধাওয়া দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের হাসপাতাল গেট পর্যন্ত নিয়ে দেয়। পরে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা কাদের সিদ্দিকীর বাসভবনে প্রতিবাদ সমাবেশ করে।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব বলেন, আমাদের প্রতিবাদ মিছিলে বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা লাঠির মাথায় গামছা বেঁধে তালতলা চত্বরে বিএনপির পূর্বঘোষিত সমাবেশের দিকে আসছিল। তাদের ছোড়া ইটপাটকেলে আমাদের ছাত্রদলের একজন কর্মী আহত হয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাকির হোসেন জানান, দুটি পক্ষ একই স্থানের সমবেত হওয়ার চেষ্টা করেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা উভয় পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। তারপরও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকাল থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বিএনপি-কৃষক শ্রমিক জনতা লীগের সংঘর্ষ

আপডেটের সময় ০৬:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪