ভিয়েনা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৪২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে আসছেন।

রণধীর জয়সওয়াল বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এফওসিতে অংশ নিতে আগামী ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। তবে বিক্রম মিশ্রি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা এখনো জানা যায়নি।

এফওসি সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জয়সওয়াল বলেন, ‘ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আপডেটের সময় ০৫:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪