ভিয়েনা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

বাংলাদেশিদের না রাখার সিদ্ধান্ত প্রত্যাহার ত্রিপুরার হোটেল মালিকদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৪৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল ও রেস্তোরাঁর মালিকরা বাংলাদেশিদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

সংগঠনটি বলছে, মেডিকেল ভিসাধারী বাংলাদেশী নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁয় আতিথেয়তার অনুমতি দেয়া হয়েছে।

এর আগে, গত ২ ডিসেম্বর ত্রিপুরার হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ করে।

এমনকি, ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে উগ্রবাদীরা।

সেদিনই অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতি ঘোষণা দেয় যে, তারা বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় হোটেল বুকিং করার অনুমতি দেবে না এবং রেস্তোরাঁয় খাবার খেতে দেবে না।

বৃহস্পতিবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, ‘ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহারের কোনো ঘটনা ঘটেনি। জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের ঘোষিত নিষেধাজ্ঞা সংশোধন করা হয়েছে।’

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশিদের না রাখার সিদ্ধান্ত প্রত্যাহার ত্রিপুরার হোটেল মালিকদের

আপডেটের সময় ০৭:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪