ভিয়েনা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : ভার্মা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ৪৩ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দিল্লি বাংলাদেশের সাথে সর্বদা স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পৃক্ত হতে চাই।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক থেকে বেরিয়ে আসার পর রাষ্ট্রদূত বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের অভিন্ন আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সম্পর্ককে ‘বহুমুখী এবং বিস্তৃত’ হিসাবে বর্ণনা করে উল্লেখ করেন যে তারা কেবল একটি ইস্যু বা এজেন্ডা নিয়ে ব্যক্ত থাকতে পারে না। তিনি আরো বলেন যে দু’দেশের অনেকগুলো আন্তঃনির্ভরতা রয়েছে এবং আমাদের পরস্পরের সুবিধার্থে সেগুলোর ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তুলতে হবে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : ভার্মা

আপডেটের সময় ০৮:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪