ভিয়েনা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সত্যের সৌন্দর্য হলো অবশ্যই ষড়যন্ত্রের ওপর বিজয়ী হওয়া। সত্য আমাদের আস্থা দেয় যে, শেষমেশ ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হবে।

রোববার (১ ডিসেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেন।

রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের অবসান ঘটাতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও লিখেন, চলুন, ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক পার্থক্যের কারণে কোনো ব্যক্তির জীবন বা পরিবার ধ্বংস হবে না।

তিনি আরও লিখেন, আমরা প্রতিজ্ঞা করি যে, আমরা গণতন্ত্রকে সমর্থন করব, যা বিশ্বাস, আস্থা এবং মতাদর্শের বৈচিত্র্যে সমৃদ্ধ। গণতন্ত্রই বাংলাদেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণের ক্ষমতা প্রদান করবে।

আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন, প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক, সহিষ্ণু এবং বিধি নির্ধারিত সমাজ গঠন করতে হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজনৈতিক প্রতিশোধ বন্ধের আহ্বান তারেক রহমানের

আপডেটের সময় ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪