ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৪৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম প্রাইভেটকারে চড়ে চট্টগ্রামে নিহত আইনজীবী আলিফের কবর জিয়ারত করতে লোহাগাড়া উপজেলার চুনতির ফারাঙ্গায় যান। ফেরার পথে তাদের প্রাইভেটকারটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে সারজিস ও হাসনাত অক্ষত রয়েছেন। পুলিশ ট্রাক ও গাড়িটি থানায় নিয়ে যায়। একই সঙ্গে ট্রাকটির চালক ও হেল্পারকে আটক করে।

লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম জানান, আটক ট্রাক চালকের নাম মুজিবর রহমান (৪০)। চালক ও হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টহল পুলিশের পাহারায় সারজিস ও হাসনাতকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

আপডেটের সময় ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪