ভিয়েনা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ ও মসজিদসহ স্থাপনায় হামলা, চিন্ময়কে কারাগারে নিতে বাধাঁ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৩২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এসময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে আদালতের বাইরে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করছেন তার ভক্ত সমর্থকরা।

সমর্থকরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকেন। ফলে চিন্ময় ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে ব্যাপক বাধাঁ দেন এবং মসজিদসহ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারেন চিন্ময় এর অনুসারীরা।

এ ঘটনায় চিন্ময় ব্রহ্মচারীকে কারাগারে নিতে বাধাপ্রধানকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ছাড়া মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম কোর্ট ভবনের নিচে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত) বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। এ মামলায় চিন্ময় দাসসহ ১৯ জনকে আসামি করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ ও মসজিদসহ স্থাপনায় হামলা, চিন্ময়কে কারাগারে নিতে বাধাঁ

আপডেটের সময় ১২:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪