ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

কেউ রাষ্ট্রদ্রোহে যুক্ত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৪৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যে-ই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে, সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের বিবেচনায় আইনশৃঙ্খলাবাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তবে কার গ্রেপ্তারের ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, সেটি সরাসরি ক্রীড়া উপদেষ্টা না বললেও সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে।

‌‘রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না’ জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর যদি কোনোপ্রকার হস্তক্ষেপ ও আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে।

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে সোমবার দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে বিক্ষোভ করেছেন। আজও তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ করেছেন। এদিকে জামিন নামঞ্জুরের আদেশের পর প্রিজন ভ্যান থেকেই চিন্ময় কৃষ্ণ দাস হ্যান্ডমাইকে তাঁর অনুসারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কেউ রাষ্ট্রদ্রোহে যুক্ত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

আপডেটের সময় ১২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪