ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

ওমরাহ পালনের জন্য খালেদা জিয়াকে আমন্ত্রণ সৌদি আরবের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ৪৩ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সোমবার (২৫ নভেম্বর) রাতে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণ জানান।

সোমবার রাত ৮ টায় গুলশানে চেয়ারপারসনের ভাড়াবাসা ‘ফিরোজা’য় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘রাষ্ট্রদূত ম্যাডামের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, উনার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। ম্যাডাম কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন সে বিষয়ে কথা বলেছেন। ম্যাডামকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণও জানিয়েছেন রাষ্ট্রদূত।’

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওমরাহ পালনের জন্য খালেদা জিয়াকে আমন্ত্রণ সৌদি আরবের

আপডেটের সময় ০৮:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪